"সরকারি কর্মচারীরা যেভাবে সম্পদের বিবরণী জমা দেবে"
Author -
লেখালেখি
September 22, 2024
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর থেকে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর একটি নির্দিষ্ট ফরমেট (ছক 'ক' ও 'খ') প্রণয়ন করা হয়, যেখানে ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদের বিবরণী নভেম্বর মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (নবম গ্রেড এবং তার ওপরের) তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।
দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তারা (দশম গ্রেড) তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবেন। মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীনস্থ অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করবেন। ফরমটি হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে। ফরমে স্থান সংকুলান না হলে, কাঠামো ঠিক রেখে অতিরিক্ত পৃষ্ঠা সংযোজন করা যাবে। যৌথ মালিকানায় থাকা সম্পদের ক্ষেত্রে অংশ মোতাবেক সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারীর সন্তান যদি তার ওপর নির্ভরশীল না হয়, তবে তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না বলে ফরম পূরণের নির্দেশনায় বলা হয়েছে।
ফরমের ক-অংশে সরকারি কর্মচারীর সাধারণ তথ্যের সঙ্গে তার পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী/সন্তান) বিবরণ দিতে হবে।
খ-অংশে সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ উল্লেখ করতে হবে। স্থাবর সম্পদের মধ্যে জমি (কৃষি ও অকৃষি), বাড়ি, ফ্ল্যাট, খামারবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য সম্পদের বিবরণ দিতে হবে।
অস্থাবর সম্পদের মধ্যে অলংকার, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, বিমা, ব্যাংকে জমা অর্থ, ঋণ প্রদত্ত অর্থ, এফডিআর, ডিপিএস, জিপিএফ, সিপিএফ, ব্যক্তিগত বা বাণিজ্যিক মোটরযান, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সম্পদের বিবরণ উল্লেখ করতে হবে।
গ-অংশে সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের নামে সব ধরনের ঋণ বা দায়ের তথ্য উল্লেখ করতে হবে।
***সম্পদের বিবরণীটি পেতে এখানে ক্লিক করুন***